শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে ওই উপজেলার দেউলি ইউনিয়নের লক্ষীকোলা গ্রামে এ অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও এসিল্যান্ড (সহকারী কমিশনার-ভূমি) মো. তাসনিমুজ্জামান।
কারাদণ্ডপ্রাপ্ত ৩০ বছরের মঈনুল নিজ বাড়িতে দীর্ঘদিন ধরে মানুষের বিভিন্ন রোগের নকল ওষুধ উৎপাদন করে আসছিলেন। পরে সেই ওষুধগুলো বাজারে বিক্রি করতেন। মাস তিনেক আগে নিজ বাড়িতে গড়ে তোলা মঈনুলের কারখানায় অভিযান চালিয়ে তাকে জরিমানা করা হয়। এরপরেও নকল ওষুধ উৎপাদন করা বন্ধ করেননি মঈনুল। এবার তাকে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে বলে জানান এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. তাসনিমুজ্জামান। অভিযানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
.png)
মো. তাসনিমুজ্জামান বলেন, মঈনুলকে ড্রাগ অ্যাক্ট আইনে কারাদণ্ড দেওয়া হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।