বৃহস্পতিবার বিকেলে উপজেলার জল্লা এলাকায় এ অভিযান পরিচালনা করেন নবীনগরের সহকারী কমিশনার (ভূমি) মো. মোশারফ হোসেন। কারাদণ্ড প্রাপ্ত শাহাদাৎ হোসেন নবীনগর পৌর শহরের জল্লা এলাকার বাসিন্দা।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী নবীনগরের সহকারী কমিশনার (ভূমি) মো. মোশারফ হোসেন বলেন, নবীনগর পৌর শহরের জল্লা এলাকার নিজ বাড়িতে শাহাদাৎ হোসেন অবৈধভাবে ক্ষতিকর সার্ফ এক্সেল ও রিন পাউডার, শিশুদের পানীয় উৎপাদন করে আসছিলেন। বৃহস্পতিবার বিকেলে তার বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ক্ষতিকর ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো অনুমোদন ছাড়াই অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদন ও প্রক্রিয়াকরণের দায়ে শাহাদাৎ হোসেনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
.png)