[ দেশজুড়ে ]
রোহিঙ্গা ক্যাম্পে ট্রাক উল্টে প্রাণ গেল ২ শিশুর
রোহিঙ্গা ক্যাম্প -ফাইল ছবি
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে ইটবোঝাই ট্রাক উল্টে দুই রোহিঙ্গা শিশু নিহত হয়েছে। তারা হলো, ক্যাম্প-১৫ এর জি-১২ ব্লকের জিয়াবুল হকের মেয়ে কানেতা (১৪) ও জি-২ ব্লকের আব্দুস সালামের মেয়ে নুর কলিমা (১২)।
রোববার সকাল ১১টার দিকে জামতলী ক্যাম্প-১৫-তে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন ৮ এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মো. কামরান হোসেন।
তিনি জানান, রোববার সকাল ১১টায় ইটবোঝাই একটি ট্রাক উল্টে ক্যাম্পের দুই পথচারী রোহিঙ্গা কিশোরী মারা যায়। খবর পেয়ে ৮ এপিবিএনের একটি দল ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের সহযোগিতায় লাশ উদ্ধার করতে সক্ষম হয়। এ ঘটনায় অভিযুক্ত চালককে আটক করে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
.png)
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
রোহিঙ্গা
লিংক সফলভাবে কপি হয়েছে!