ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

লক্ষ্মীপুরে কাভার্ডভ্যান চাপায় ২ অটোযাত্রী নিহত

লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশিত: ২২:৩০, ১০ সেপ্টেম্বর ২০২২
লক্ষ্মীপুরে কাভার্ডভ্যান চাপায় ২ অটোযাত্রী নিহত
ফাইল ছবি

লক্ষ্মীপুরের কমলনগরে কাভার্ডভ্যানের চাপায় দুই অটোযাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো দুজন।

শনিবার রাত ১০টার দিকে উপজেলার হাজিরহাট হাফেজিয়া মাদরাসা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার চরজাঙ্গালিয়া এলাকার মো. সেলিমের ছেলে ২১ বছর বয়সী আরিফ হোসেন ও একই এলাকার হাফিজ উল্যার ছেলে ২৫ বছরের জাকির হোসেন।

Advertisement

আহতরা হলেন- চরজাঙ্গালিয়া এলাকার মো. সুমনের স্ত্রী ২৫ বছরের স্বপ্না আক্তার ও তার চার বছরের মেয়ে স্বপ্না আক্তার। স্বপ্নাকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়দের বরাত দিয়ে কমলনগর থানার ওসি মো. সোলাইমান জানান, লক্ষ্মীপুর থেকে ছেড়ে আসা একটি কাভার্ডভ্যান কমলনগরের দিকে যাচ্ছিল। হাজিরহাট হাফেজিয়া মাদরাসা এলাকায় পৌঁছালে একটি অটোরিকশাকে চাপা দেয় কাভার্ডভ্যানটি। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন। আহত হন আরো দুজন।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!