ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

রাতে নিজ কক্ষে ডেকে নিয়ে ছাত্রের সঙ্গে যা করলেন শিক্ষক

কুমিল্লা প্রতিনিধি
প্রকাশিত: ০২:৩৪, ১২ সেপ্টেম্বর ২০২২
রাতে নিজ কক্ষে ডেকে নিয়ে ছাত্রের সঙ্গে যা করলেন শিক্ষক
অভিযুক্ত নূর মোহাম্মদ

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ৯ বছর বয়সী ছাত্রকে নিজ কক্ষে ডেকে নিয়ে বলাৎকারের অভিযোগ উঠেছে এক মাদরাসাশিক্ষকের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত নূর মোহাম্মদকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে, শনিবার ব্রা‏হ্মণপাড়া উপজেলার আসাদনগর পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

গ্রেফতার ১৯ বছর বয়সী নূর মোহাম্মদ সিলেটের গোয়াইনঘাট উপজেলার বগাইয়া হাওর গ্রামের জসিম উদ্দিনের ছেলে। তিনি আসাদনগর পূর্বপাড়া এলাকার রওয়াদুতুল আলফা হাফেজিয়া ও এতিম খানার শিক্ষক।

Advertisement

জানা গেছে, রওয়াদুতুল আলফা হাফেজিয়া মাদরাসার হিফজ শাখায় পড়াশোনা করতো ওই ছাত্র। শনিবার রাতে নিজ কক্ষে ডেকে নিয়ে তাকে বলাৎকার করেন শিক্ষক নূর মোহাম্মদ। এ সময় ছাত্রের চিৎকারে শিক্ষককে হাতেনাতে ধরে ফেলেন স্থানীয় লোকজন। পরে থানায় খবর দিলে তাকে আটক করে পুলিশ।

ব্রা‏হ্মণপাড়া থানার ওসি অপ্পেলা রাজু নাহা বলেন, এ ঘটনায় শনিবার রাতেই থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন ভুক্তভোগী শিশুটির বাবা। রোববার দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।

ডেইলি-বাংলাদেশ/এমআর
লিংক সফলভাবে কপি হয়েছে!