ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বাড়ির পাশের ডোবায় ডুবে দুই ভাইয়ের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০০:০৫, ১৩ সেপ্টেম্বর ২০২২
বাড়ির পাশের ডোবায় ডুবে দুই ভাইয়ের মৃত্যু
ফাইল ছবি

নেত্রকোণার মোহনগঞ্জে ডোবার পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে।

সোমবার (১২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার তেতুলিয়া ইউনিয়নের ধুলিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

মৃতরা হচ্ছে- ধুলিয়া গ্রামের রুবেল মিয়ার ছেলে আহাদ মিয়া (৩) এবং রুবেল মিয়ার ছোট ভাই পিয়াস মিয়ার ছেলে আব্দুল্লাহ (৩)। শিশু আহাদ ও আব্দুল্লাহ সম্পর্কে চাচাতো ভাই।

Advertisement

মোহনগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা করা হয়েছে।

আরো পড়ুন>> রেকর্ড ঋণের চাপে যুক্তরাষ্ট্র

পুলিশ ও শিশুদের স্বজনরা জানান, আহাদ মিয়া ও আব্দুল্লাহ বাড়ির পাশে খেলা করছিল। এ সময় হঠাৎ করে তারা বাড়ির পাশে একটি ডোবার পানিতে পড়ে যায়। তাদের না পেয়ে পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজির পর ওই ডোবা থেকে তাদেরকে ভাসমান অবস্থায় পান। পরে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!