সোমবার রাত সাড়ে ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত নজরুল ইসলাম নেত্রকোণা জেলার সদর উপজেলার সাতমারা গ্রামের মৃত রুস্তম আলীর ছেলে।
টঙ্গী পশ্চিম থানার ওসি মো. শাহ আলম বলেন, সোমবার দুপুরে টঙ্গীর খাঁপাড়া এলাকার হায়দার মোল্লার নির্মাণাধীন ভবনের দ্বিতীয় তলার ছাদে কাজ করছিলেন রডমিস্ত্রি নজরুল। এ সময় বৈদ্যুতিক মেইন তারের সঙ্গে লোহার রড লাগলে বিদ্যুতায়িত হয়ে দোতলা থেকে পড়ে গিয়ে আহত হন তিনি।
.png)
তাৎক্ষণিক তাকে স্থানীয় ঢাকা ইম্পেরিয়াল হাসপাতালে নেয়া হয়। পরে সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১০টার দিকে মারা যান তিনি। মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।