[ দেশজুড়ে ]
রোহিঙ্গাদের কারণে বাড়ছে ঝরে পড়া শিক্ষার্থীর সংখ্যা
রোহিঙ্গা ক্যাম্প- ফাইল ফটো
কক্সবাজারের উখিয়া ও টেকনাফে রোহিঙ্গাদের কারণে বাড়ছে ঝরে পড়া শিক্ষার্থীর সংখ্যা।
উখিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক শামসুল আলম বলেন, প্রাথমিক স্তর থেকে মাধ্যমিক পর্যায়ে উখিয়াতে ঝরে পড়া শিক্ষার্থীর সংখ্যা দিনে দিনে বাড়ছে। এর জন্য দায়ী বিপদজনক রোহিঙ্গা প্রতিবেশী।
রোহিঙ্গা অধ্যুষিত এলাকা পালংখালী ইউপি চেয়ারম্যান গফুর উদ্দীন চৌধুরী বলেন, স্থানীয় যুবকদের বহুমাত্রিক প্রলোভনে ফেলে অপরাধের দিকে নিয়ে যাচ্ছে রোহিঙ্গারা। মা-বাবার অবাধ্য হয়ে ছেলে-মেয়েরা পড়াশোনা ছেড়ে অপরাধ জগতের দিকে পা বাড়াচ্ছে।
গত ৫ বছরে রোহিঙ্গা ক্যাম্পে নানা অপরাধের ঘটনায় মামলা হয়েছে ২ হাজার ৪৩৮টি। যার মধ্যে হত্যা মামলা ১০১টি, অপহরণ-মুক্তিপণের মামলা ৩৯টি ও ধর্ষণ মামলা ৮৮টি। সবচেয়ে বেশি হয়েছে মাদক মামলা। এর সংখ্যা ১ হাজার ৬৩৭টি।
.png)
কক্সবাজার অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল ইসলাম বলেন, রোহিঙ্গারা কক্সবাজারের আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির পেছনে প্রধানত দায়ী। এমন কোনো অপরাধ নেই যা রোহিঙ্গারা করে না।
ডেইলি-বাংলাদেশ/জেএইচ/এমআরকে
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
রোহিঙ্গা
লিংক সফলভাবে কপি হয়েছে!