ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

গারো পাহাড়ে মিলল নিখোঁজ অটোচালকের মরদেহ

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি
প্রকাশিত: ১৯:১১, ১৪ সেপ্টেম্বর ২০২২
গারো পাহাড়ে মিলল নিখোঁজ অটোচালকের মরদেহ
ছবিতে রফিকুল ইসলাম মাট্রু

শেরপুরের নালিতাবাড়ীর গারো পাহাড় থেকে এক অটোচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুরে উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের সীমান্তবর্তী সমেশ্চুড়া এলাকার পাহাড়ি জঙ্গল থেকে ওই মরদেহ উদ্ধার করা হয়।

নিহত অটোচালকের নাম রফিকুল ইসলাম মাট্রু (১৫)। সে পাশ্ববর্তী ঝিনাইগাতি উপজেলার কাংশা ইউনিয়নের গুরুচরন দুধনই গ্রামের জহুরুল হকের পুত্র। গত দুইদিন আগে সে নিখোঁজ হয়। 

নিহতের স্বজন ও পুলিশ সূত্র জানান, কিশোর অটোচালক রফিকুল প্রতিদিনের মতো গত সোমবার (১২ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে অটো নিয়ে বাড়ি থেকে বের হয়। এরপর সে বাড়ি না ফেরায় গতকাল মঙ্গলবার তার পিতা জহুরুল হক ঝিনাইগাতি থানায় একটি সাধারণ ডায়েরি করেন। লোক মাধ্যমে সংবাদ পেয়ে রফিকের অটো বাজিতখিলা এলাকায় সন্ধান পান। বুধবার দুপুরে খোঁজাখুঁজির একপর্যায়ে সন্ধানের খবর পেয়ে নালিতাবাড়ী থানা পুলিশকে খবর দেন। পরে পুলিশ উপজেলার সীমান্তবর্তী সমেশ্চুড়া পাহাড় থেকে ওই মরদেহ উদ্ধার করে।

Advertisement

নাালিতাবাড়ী থানার ওসি (তদন্ত) আব্দুল লতিফ মিয়া বলেন, রফিকুলের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। একইসঙ্গে আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। 

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
ট্যাগ: মরদেহ
লিংক সফলভাবে কপি হয়েছে!