তারপর শ্রীমঙ্গলে অবস্থিত বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন কর্তৃপক্ষকে খবর দিলে তারা এসে সেটিকে উদ্ধার করে।
শনিবার দুপুরে রূপসপুর আবাসিক এলাকার সামনে অবস্থিত বেলাল অ্যান্ড ব্রাদার্সের স্বত্বাধিকারী আবুল ফজল বেলাল তার বাসায় একটি তক্ষক দেখে সেবা ফাউন্ডেশন কর্তৃপক্ষকে ফোন দিয়ে ঘটনাটি জানায়। পরে সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন তক্ষকটিকে উদ্ধার করে নিয়ে যান।
.png)
এ ব্যাপারে আবুল ফজল বেলাল জানান, আকারে টিকটিকির থেকে অনেক বড় ওই প্রাণীটি আমাদের ঘরের দেয়ালে লেপ্টে থাকা অবস্থায় তার জোরে জোরে ডাক শুনে ভয় লেগেছিল। আরো ভয় লেগেছিল যদি পাচারকারীরা এটিকে দেখে তাহলে ধরে নিয়ে যেতে পারে। তাই এটিকে আমাদের বাসা থেকে নিয়ে যেতে বলেছি।
বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল জানান, এই তক্ষকটিকে আমরা অক্ষত অবস্থায় উদ্ধার করতে পেরেছি। তক্ষক বাড়িতে থাকলে আতঙ্কিত হওয়ার কিছু নেই। এদের বৈশিষ্ট অনেকটা টিকটিকির মতোই। তক্ষক নিশাচর প্রাণী। এরা ঘরের ক্ষতিকর কীটপতঙ্গ, সাপ, টিকটিকি ও ছোট ছোট পাখি খেয়ে থাকে।