[ দেশজুড়ে ]
কৃষকের ১৫ বিঘা জমির কলা গাছ কেটে ফেলল দুর্বৃত্তরা
ছবি: ডেইলি বাংলাদেশ
মেহেরপুর সদর উপজেলার চাঁদবিল গ্রামের মাঠে কৃষকের ১৫ বিঘা জমির কলা ক্ষেত কেটেছে দুর্বৃত্তরা। রোববার রাতের কোনো এক সময় এই কলা ক্ষেত কেটে ফেলার ঘটনা ঘটে।
চাঁদবিল গ্রামের কলা চাষি জসিম উদ্দীন, হাসেম আলী ও আব্দেল হোসেনসহ প্রায় ১০ জন কৃষকের কলা ক্ষেত কর্তন করে দুর্বৃত্তরা।
সদর উপজেলা কৃষি অফিসার নাসরিন আক্তার জানান, ১৫ বিঘা জমিতে প্রায় আড়াই হাজার কাঁদি কলা তছরুপ করা হয়েছে। তাতে কৃষকের আনুমানিক ক্ষতি ৯ লাখ টাকা। ক্ষতিগ্রস্ত কৃষকদের সরকারি সহায়তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
.png)
আরো পড়ুন >>> ‘ছেলের মুখটা আমারে একবার দেহাইন, আমি আর সইবার পাইরতাছিনা’
খবর পেয়ে জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক কৃষিবিদ শংকর কুমার মজুমদার, সদর উপজেলা কৃষি অফিসার নাসরিন আক্তার ঘটনাস্থলে যান।
এ ঘটনায় সন্দেহভাজনদের আসামি করে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন কৃষকরা।
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!