[ দেশজুড়ে ]
গাজীপুরে উচ্ছেদ অভিযানে ১২ কোটি টাকার সরকারি সম্পত্তি উদ্ধার
উচ্ছেদ অভিযানে সরকারি সম্পত্তি উদ্ধার করা হয়- ছবি: ডেইলি বাংলাদেশ
গাজীপুর সিটি কর্পোরেশনের শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল রোডে এলাকায় দীর্ঘদিন অবৈধ দখলে থাকা ১২ কোটি টাকা মূল্যের সরকারি জমি উদ্ধার করেছে জেলা প্রশাসন।
মঙ্গলবার সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত এ উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মারুফ দস্তেগীর। এ সময় গাজীপুর মেট্রোপলিটন পুলিশ ও আনসার সদস্যরা এ উচ্ছেদ অভিযানে সহযোগিতা করেন।
গাজীপুরের জেলা প্রশাসক আনিসুর রহমান জানান, গাজীপুরে সরকারি জমি হতে অবৈধ দখলদারদের উচ্ছেদে বিশেষ কার্যক্রম গ্রহণ করা হয়েছে। এ কার্যক্রমের অংশ হিসেবে মহানগরীর হাসপাতাল রোডের মূল্যবান এ সরকারি জমি থেকে অবৈধ দখলদারদের উচ্ছেদ করা হয়েছে। উচ্ছেদকৃত জমির পরিমাণ ৩৬ শতাংশ। দীর্ঘদিন ধরে একটি মহল ঐ জমিতে প্রাইভেট ক্লিনিকসহ বিভিন্ন পাকা স্থাপনা নির্মাণ করে অবৈধভাবে ভোগদখল করে আসছিল। উদ্ধারকৃত সম্পত্তির আনুমানিক মূল্য ১২ কোটি টাকা।
.png)
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!