[ দেশজুড়ে ]
৯৯৯-এ কল পেয়ে বাল্যবিয়ে বন্ধ করলেন ইউএনও
ছবি: ডেইলি বাংলাদেশ
নোয়াখালীর চাটখিলে বাল্যবিয়ের অনুষ্ঠান পণ্ড করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ ঘটনায় কনের বাবাকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার দুপুরে উপজেলার হাটপুকুরিয়া ঘাটলাবাগ ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে এ ঘটনা ঘটে।
চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুহাম্মদ ইমরানুল হক ভূঁইয়া এ অভিযান পরিচালনা করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, বুধবার ওই ছাত্রীর বাল্যবিয়ের আয়োজন করা হলে এলাকাবাসী ৯৯৯-এ ফোন করে বিষয়টি জানালে কিছুক্ষণের মধ্যে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইমরানুল হক ভূঁইয়া পুলিশ নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন। পরে মেয়ে এবং তার বাবাকে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে নিয়ে আসেন। ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মেয়ের বাল্যবিয়ের আয়োজন করার দায়ে ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয় এবং মেয়েকে প্রাপ্ত বয়স্ক না হওয়ার আগে বিয়ে দিবে না মর্মে মেয়ের বাবা থেকে মুচলেকা আদায় করা হয়।
.png)
চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ ইমরানুল হক ভূঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!