[ দেশজুড়ে ]
একসঙ্গে জন্ম, নাম রাখা হলো আরিফা-আছিয়া-ফাতেমা
ফাইল ছবি
নাটোরে একসঙ্গে তিন কন্যাসন্তানের জন্ম দিলেন গৃহবধূ সুমি খাতুন। রোববার বিকেল সাড়ে ৫টার দিকে শহরের আল মদিনা হাসপাতালে সিজারের মাধ্যমে জন্ম হয় ওই তিন শিশুর। তবে আরিফুল ও সুমি দম্পতির ঘরে আয়শা খাতুন নামে পাঁচ বছরের একটি কন্যাসন্তান আছে।
হাসপাতাল সূত্রে জানা যায়, গত শুক্রবার ভর্তি হন ওই গর্ভবতী মা। রোববার তার সিজার করেন ডা. কাওছার আহমেদ।
বিষয়টি নিশ্চিত করেছেন ওই জমজ কন্যাসন্তানের বাবা আরিফুর ইসলাম।
.png)
তিনি বলেন, আমার বাড়ি রাজশাহী সিটি কর্পোরেশনের ৩০ নম্বর ওয়ার্ডের পশ্চিম বুধপাড়া মহল্লায়। বিয়ের পর নাটোরের সিংড়া পৌরসভার পেট্রোবাংলা মহল্লায় থাকি। একটি কোম্পানিতে চাকরি করলেও বর্তমানে বাড়িতেই আছি। বর্তমানে মা ও তিন কন্যাসন্তান সুস্থ আছে।
তিনি আরো বলেন, জন্মের পরই ওই তিন কন্যার নাম রাখা হয়েছে আরিফা, ফাতেমা ও আছিয়া। ভবিষ্যতে চার কন্যাকে সুন্দরভাবে মানুষ হিসেবে গড়ে তোলাই আমাদের লক্ষ্য।
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!