ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পরকীয়া করেন স্ত্রী, সন্দেহে ছুরিকাঘাত করে পালালেন স্বামী

নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১২:৫৩, ২৮ সেপ্টেম্বর ২০২২
পরকীয়া করেন স্ত্রী, সন্দেহে ছুরিকাঘাত করে পালালেন স্বামী
ফাইল ছবি

নারায়ণগঞ্জের ফতুল্লায় পরকীয়া সন্দেহে স্ত্রী নাজমা আক্তারকে ছুরিকাঘাতে হত্যা করে পালিয়েছেন স্বামী কাউছার আলম তুহিন।

বুধবার ভোরে ফতুল্লার ফাজিলপুর এলাকায় রকির ভাড়াটিয়া বাড়িতে এ ঘটনা ঘটে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহরের ভিক্টোরিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।

নিহতের বড় ছেলে নাজমুল জানান, দুই ভাই আর বাবা-মাকে নিয়ে তাদের পরিবার। পারিবারিক কলহের জেরে মায়ের বুকের নিচে বাবা ছুরিকাঘাত করে পালিয়ে গেছেন বাবা। তাৎক্ষণিক তাকে উদ্দার করে ভিক্টোরিয়া হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

Advertisement

ফতু্ল্লা মডেল থানার এসআই মোস্তফা কামাল জানান, কাউছার তার স্ত্রী নাজমা আক্তারকে পরকীয়া সন্দেহ করতেন। তার ধারণা নাজমা অন্য কোনো লোকের সঙ্গে পরকীয়া করেন। এ নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে, প্রাথমিক তদন্তে এ তথ্য জানা গেছে বলে জানান তিনি।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!