জেলা ছাত্রদলের আহ্বায়ক দুর্জয় হোড় বলেন, বুধবার টাঙ্গাইল জেলা ছাত্রদল শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় হবিবুর রহমান প্লাজার সামনে বিক্ষোভ ও পথসভা শুরু করে। সেখানে বিশৃঙ্খলা সৃষ্টি হলে বাতেনকে গ্রেফতার করা হয়।
এ বিষয়ে টাঙ্গাইল আদালতের পরিদর্শক তানবীর আহম্মেদ জানান, গ্রেফতার ছাত্রদল নেতা আব্দুল বাতেনকে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগ এনে পুলিশ আদালতে পাঠায়। অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মুনিরা সুলতানার আদালতে হাজির করা হলে তিনি বাতেনকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
.png)