ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বিষধর সাপ কেড়ে নিলো কলেজছাত্রের প্রাণ

লালমোহন (ভোলা) প্রতিনিধি
প্রকাশিত: ১৮:২৬, ২৯ সেপ্টেম্বর ২০২২
বিষধর সাপ কেড়ে নিলো কলেজছাত্রের প্রাণ
কলেজছাত্র মো. তোফায়েল আহমেদ তুহিন: ফাইল ফটো

ভোলার লালমোহনে বিষধর সাপের ছোবলে মো. তোফায়েল আহমেদ তুহিন নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার চরভূতা ইউনিয়নের চর লেঙুটিয়া গ্রামে এ ঘটনা ঘটে। মৃত কলেজছাত্র একই এলাকার মোতাহার হোসেনের ছেলে ও ভোলা সরকারি কলেজের অর্নাস দ্বিতীয় বর্ষের ছাত্র।

বৃহস্পতিবার দুপুরে নিজ বাড়ির পেছনে বাগানের সুপারি দেখতে যান তুহিন। এ সময় একটি বিষাক্ত সাপ তার পায়ে ছোবল দেয়। তার চিৎকারে পরিবারের লোকজন উদ্ধার করে তাকে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ভোলা সদর হাসপাতালে রেফার্ড করেন চিকিৎসক। এরপর পথেই মারা যান তিনি।

এ ব্যাপারে লালমোহন থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. এনায়েত হোসেন বলেন, এমন কোনো সংবাদ এখনো আমাদের কাছে আসেনি।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!