ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

দাফনের ৩ বছর পর কবর খুঁড়ে তোলা হলো কিশোরীর লাশ

লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৪৮, ২৯ সেপ্টেম্বর ২০২২
দাফনের ৩ বছর পর কবর খুঁড়ে তোলা হলো কিশোরীর লাশ
কবর খুঁড়ে তোলা হলো লাশ

লক্ষ্মীপুর দাফনের তিন বছর পর কবর খুঁড়ে এক কিশোরীর লাশ তোলা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার উত্তর হামছাদীর মণ্ডলতলী এলাকা থেকে লাশটি তোলা হয়।

১৩ বছর বয়সী রিয়া আক্তার টঙ্গীর আউচপাড়া এলাকার রাজু আহমেদের মেয়ে ও স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী ছিল। তবে তার নানার বাড়ি মণ্ডলতলী এলাকায়।

লাশ তোলার সময় উপস্থিত নির্বাহী ম্যাজিস্ট্রেট ফেরদৌস আরা জানান, ২০১৯ সালের ৩ আগস্ট রিয়া ও শিমলাকে গৃহকর্মীর কাজের কথা বলে ধানমন্ডির ৯১ নম্বর বাসায় নিয়ে যান প্রতিবেশী জাকির হোসেন। চার-পাঁচদিন পর মাকে ফোন করে কান্নাজড়িত কণ্ঠে ভালো নেই বলে জানান রিয়া। একই সঙ্গে কষ্ট হচ্ছে বলেও জানান।

Advertisement

এরপর ১৬ আগস্ট ভোরে প্রাইভেটকারে কয়েকজন লোক গিয়ে মা কুলসুমকে রিয়ার অসুস্থতার কথা জানান। পরে বাসায় গিয়ে দেখেন মেয়ে মারা গেছে। রিয়া ছাদ থেকে পড়ে মারা গেছে বলে জানান বাসার মালিক মমিনুল। পরদিন লক্ষ্মীপুরে নানাবাড়ির পারিবারিক কবরস্থানে রিয়াকে দাফন করা হয়।

এ ঘটনায় একই দিন ধানমন্ডি থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছিল। ওই মামলায় তদন্ত প্রতিবেদনও জমা দিয়েছিল পুলিশ। তবে মেয়েকে ছাদ থেকে ফেলে হত্যা করা হয়েছে বলে ঢাকার মুখ্য মহানগর (সিএমএম) আদালতে মামলা করেন রিয়ার মা কুলসুম। একই সঙ্গে লাশ তোলারও আবেদন করেন।

কমলনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফেরদৌস আরা বলেন, রিয়ার মায়ের করা মামলাটি ২০২১ সালের ৭ জুলাই তদন্তের ভার নেয় পিবিআই। চলতি বছরের ৩ মার্চ তদন্ত প্রতিবেদন জমা দেয় সংস্থাটি। তবে মামলার চলমান প্রক্রিয়ায় প্রতিবেদন উপযুক্ত মনে না করায় নিহতের ডিএনএ টেস্টের জন্য ডিবি পুলিশকে লাশ তোলার নির্দেশ আদালত। এরই পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার দুপুরে লাশটি তুলে মর্গে পাঠানো হয়।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!