ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পিকআপের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের

নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ১১:৪৪, ৩০ সেপ্টেম্বর ২০২২
পিকআপের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের
ফাইল ছবি

নোয়াখালীর কবিরহাটে পিকআপ ভ্যানের ধাক্কায় মো. শফিউল্যাহ নামে ৬৫ বছর বয়সী এক বৃদ্ধ নিহত হয়েছেন।

শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার কবিরহাট-বসুরহাট প্রধান সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত শফিউল্যাহ কবিরহাট পৌর শহরের পূর্ব ফতেহপুর গ্রামের আমিন উদ্দিন ব্যাপারী বাড়ির নোয়াব আলীর ছেলে। 

স্থানীয়রা জানায়, ভোর সাড়ে ৫টার দিকে কবিরহাট-বসুরহাট প্রধান সড়কে সোনাপুরগামী একটি পিকআপ ভানের ধাক্কায় ছিটকে পড়ে যান শফিউল্যাহ। পরে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Advertisement

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, স্থানীয়দের সহায়তায় দুর্ঘটনাকবলিত পিকআপটি উদ্ধার করা হয়েছে। তবে দুর্ঘটনার পরপরই চালক পালিয়ে গেছেন। নিহতের পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ ময়নাতদন্ত ছাড়াই দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআর
লিংক সফলভাবে কপি হয়েছে!