গভীর রাতে শাশুড়ির সর্বনাশ, জামাই গ্রেফতার
নওগাঁয় শাশুড়িকে ধর্ষণ মামলায় জামাইকে গ্রেফতার করেছে র্যাব। বুধবারে ভোরে ঢাকার তুরাগ থানাধীন চান্ডালভোগ জামে মসজিদের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।
র্যাব-৫ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানানো হয়। গ্রেফতারের নাম ফরহাদ হোসেন। ৩৫ বছর বয়সী ফরহাদ নওগাঁ সদর উপজেলার দুবলহাটি বনগাঁ গ্রামের মান্নানের ছেলে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ১১ বছরের নাতি মারা গেলে মেয়েজামাইয়ের বাড়ি যান শাশুড়ি। ২১ সেপ্টেম্বর রাত ১০টার দিকে পাশের কক্ষে ঘুমিয়ে পড়েন তিনি। রাত ৩টার দিকে চুপিসারে শাশুড়ির কক্ষে যান ফরহাদ। এরপর তার স্পর্শকাতর স্থানে হাত দেন। বুঝতে পেরে মেয়েকে ডাক দেওয়ার চেষ্টা করেন শাশুড়ি। কিন্তু মুখ চেপে ধরে মেরে ফেলার ভয় দেখিয়ে তাকে ধর্ষণ করেন জামাই। ভয়ে আর লজ্জায় বিষয়টি কাউকে বলেননি ভুক্তভোগী।
পরদিন বিকেল ৪টার দিকে শারীরিকভাবে অসুস্থ হলে মেয়েকে জানান তিনি। পরে তাকে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়। এরপর নওগাঁ সদর থানায় জামাইয়ের বিরুদ্ধে মামলা করেন ভুক্তভোগী শাশুড়ি। ঘটনার পর পালিয়ে যান ফরহাদ। অবশেষে ঢাকার তুরাগ থানাধীন চান্ডালভোগ জামে মসজিদের সামনে থেকে ফরহাদতে গ্রেফতার করে র্যাব। তাকে নওগাঁ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।