[ দেশজুড়ে ]
গোসলে গিয়ে ফেরা হলো না ঘরে, ভেসে উঠল পুকুরে
ফাইল ছবি
কুড়িগ্রামের উলিপুরে গোসল করতে গিয়ে পুকুরে ডুবে মৌমিতা আক্তার ছোয়ামণি নামে ১৩ বছর বয়সী এক কিশোরীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার গুনাইগাছ ইউনিয়নের নেফড়া গ্রামে এ ঘটনা ঘটে। মৌমিতা একই গ্রামের ছক্কু মিয়ার মেয়ে ও এনএস আমিন রেসিডেনসিয়াল স্কুলের সপ্তম শ্রেণির ছাত্রী।
স্বজনদের বরাত দিয়ে উলিপুর থানার ওসি (তদন্ত) রুহুল আমীন জানান, দুপুরে বাড়ির পাশের পুকুরে গোসলে যায় মৌমিতা। একপর্যায়ে পুকুরে ডুবে যায় মেয়েটি। দীর্ঘক্ষণ পার হলেও ঘরে না ফেরায় বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন পরিবারের লোকজন। পরে পুকুরে ভাসতে দেখে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
.png)
ডেইলি-বাংলাদেশ/এমআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!