ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বেনাপোলে পলাতক ১৩ আসামি গ্রেফতার

বেনাপোল প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৩১, ৮ অক্টোবর ২০২২
বেনাপোলে পলাতক ১৩ আসামি গ্রেফতার
গ্রেফতার ১৩ আসামি

যশোরের বেনাপোলে বিভিন্ন মামলার সাজাপ্রাপ্তসহ পলাতক ১৩ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। এর মধ্যে তিনজন সাজাপ্রাপ্ত ও ১০ জন পরোয়ানাভুক্ত আসামি রয়েছেন।

শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত বেনাপোল বন্দর থানাধীন বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

সাজাপ্রাপ্ত আসামিরা হলেন- বেনাপোলের নারানপুর গ্রামের বেলাল হোসেনের ছেলে মঈন উদ্দিন সরদার, ভবারবেড় গ্রামের মধু শেখের স্ত্রী আনজু বেগম ও কাগজপুকুর গ্রামের মাজেদের মেয়ে নাহার বেগম।

Advertisement

পরোয়ানাভুক্তরা হলেন- নারানপুর গ্রামের কামালের ছেলে মুকুল হোসেন, গাতিপাড়া গ্রামের কাজলের ছেলে কুদ্দুস, রাজাপুর গ্রামের রহিমের ছেলে আলামিন, বালুণ্ডা গ্রামের হারুনের ছেলে রানা, রানানপুর গ্রামের খোরশেদ আলমের ছেলে আলমগীর হোসেন, দুদে ফকিরের ছেলে শাহজাহান আলী, আবু তাহেরের ছেলে টুটুল শেখ, আব্দুল কাদেরের ছেলে আশিক রানা, শওকত আলীর ছেলে শফিকুল ইসলাম ও পুটখালী গ্রামের আব্দুল মজিদের ছেলে শাহিন।

বেনাপোল বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভূঁইয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল বন্দর থানাধীন বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১৩ আসামিকে গ্রেফতার করা হয়েছে। আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!