ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মায়ের পাশেই খেলছিল ছোট্ট হাবিব, লাশ হয়ে ভাসল পুকুরে

নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ২১:১১, ৮ অক্টোবর ২০২২
মায়ের পাশেই খেলছিল ছোট্ট হাবিব, লাশ হয়ে ভাসল পুকুরে
মো. হাবিব

নোয়াখালীর হাতিয়ায় খেলতে গিয়ে পুকুরে ডুবে মো. হাবিব নামে তিন বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার দুপুরে পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের মোজাফফর চকিদার বাড়িতে এ ঘটনা ঘটে। হাবিব একই বাড়ির প্রবাসী মোহাম্মদ মজনুর ছেলে।

স্বজনরা জানান, দুপুরে রান্না-বান্নার কাজে ব্যস্ত ছিলেন হাবিবের মা। পাশেই খেলাধুলা করছিল হাবিব। একপর্যায়ে সবার অজান্তে বাড়ির পাশে পুকুরে পড়ে যায় শিশুটি। দীর্ঘক্ষণ পার হলেও তাকে না দেখে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন পরিবারের লোকজন। পরে পুকুরে তার মরদেহ ভাসতে দেখে উদ্ধার করেন তারা।

Advertisement

হাতিয়া পৌরসভার মেয়র কেএম ওবায়েদ উল্যাহ বলেন, সবার অজান্তেই ছেলেটি খেলতে খেলতে পানিতে পড়ে যায়। তখনো রান্নার কাজে ব্যস্ত ছিলেন তার মা। একপর্যায়ে খোঁজাখুঁজি করলেও শিশুটির খবর পাওয়া যায়নি। পরে পুকুরে লাশ ভেসে উঠে।

হাতিয়া থানার ওসি মো. আমির হোসেন বলেন, পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!