ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

দুর্বৃত্তদের ছুরিকাঘাতে প্রাণ গেল কলেজ শিক্ষার্থীর

নেত্রকোণা প্রতিনিধি
প্রকাশিত: ১৬:১৭, ৯ অক্টোবর ২০২২
দুর্বৃত্তদের ছুরিকাঘাতে প্রাণ গেল কলেজ শিক্ষার্থীর
ফাইল ছবি

নেত্রকোণার কেন্দুয়ায় সাদ্দাম হোসেন (১৭) নামে এক কলেজ শিক্ষার্থীর গলায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (৮ অক্টোবর) মধ্য রাতে উপজেলার গড়াডোবা ইউনিয়নের পাথারিয়া গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহত সাদ্দাম ওই গ্রামের কাজল মিয়ার ছেলে। 

কেন্দুয়া থানার ওসি আলী হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, গতকাল রাত ১১টার দিকে সাদ্দাম হোসেন বাড়ির পাশে রাস্তায় বসে মোবাইল দেখছিল। এ সময় কে বা কারা তার গলায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করলে গুরুতর জখম হয়। পরে স্থানীয়রা তাকে উদ্বার করে হাসপাতালে নেয়ার সময় পথে মারা যায়।

Advertisement

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুইজনকে আটক করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে মর্গে প্রেরণ করা হয়েছে। 

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!