ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

যশোরে ফেলে যাওয়া ব্যাগে মিলল সাড়ে ৩ কোটি টাকার সোনা

যশোর প্রতিনিধি
প্রকাশিত: ১০:০৮, ১৫ অক্টোবর ২০২২
যশোরে ফেলে যাওয়া ব্যাগে মিলল সাড়ে ৩ কোটি টাকার সোনা
ফাইল ছবি

যশোরের শার্শা উপজেলায় প্রায় সাড়ে ৩ কোটি টাকার ৪৩টি সোনার বার জব্দ করেছে বিজিবি। শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে অভিযান চালিয়ে এসব সোনা জব্দ করে বিজিবি।

বিজিবি জানায়, গোপন খবরে জানা যায়- অগ্রভুলোট সীমান্ত দিয়ে বিপুল পরিমাণ সোনা ভারতে পাচার করছে ৩ পাচারকারী। এমন খবরে সেখানে অবস্থান নেয় বিজিবি। এ সময় বিজিবির ধাওয়া খেয়ে একটি ব্যাগ ফেলে পালিয়ে যান পাচারকারীরা। পরে ব্যাগ তল্লাশি করে ৫ কেজি ওজনের ৪৩টি সোনার বার জব্দ করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল তানভীর আহমেদ। তিনি জানান, পাচারকারীরা ভারতে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি বলে জানান তিনি।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!