[ দেশজুড়ে ]
দিনাজপুরে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ব্যবসায়ীর
প্রতীকী ছবি
দিনাজপুরের হাকিমপুরে বিদ্যুৎস্পৃষ্টে আবদুস সালাম নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।
রোববার সন্ধ্যায় উপজেলার আলীহাট ইউনিয়নের ধাওয়ানশিপুর গ্রামে এ ঘটনা ঘটে। মৃত আব্দুস সালাম একই গ্রামের আজিম উদ্দিনের ছেলে।
জানা যায়, সন্ধ্যায় আবদুস সালাম বাড়ির ছাদে কাজ করছিলেন। এ সময় ছাদের ওপর দিয়ে টানা বিদ্যুতের তারে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। পরে আবদুস সালামকে উদ্ধার করে হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
.png)
এ বিষয়ে হাকিমপুর থানার ওসি আবু সায়েম মিয়া বলেন, কোনো অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা করা হবে।
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!