ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বাসায় ঝুলছিল ৩ দিন আগে দেশে ফেরা প্রবাসীর লাশ

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৫৯, ১৭ অক্টোবর ২০২২
বাসায় ঝুলছিল ৩ দিন আগে দেশে ফেরা প্রবাসীর লাশ
ফাইল ছবি

চট্টগ্রামের হাটহাজারীতে নিজ বাসা থেকে মো. মোশারফ হোসেন নামে এক প্রবাসীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার সকালে উপজেলার ফতেপুর ইউনিয়নের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সংলগ্ন পাহাড়িকা হাউজিং সোসাইটি এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।

মোশারফ হোসেন নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার আবুল হোসেনের ছেলে। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ ক্যাম্পাস এলাকায় পরিবার নিয়ে ভাড়া বাসায় থাকতেন। ১৪ অক্টোবর সৌদি আরব থেকে দেশে ফেরেন তিনি।

Advertisement

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. সাইফুল রহমান বলেন, খবর পেয়ে সিলিংফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় এক প্রবাসীর লাশ উদ্ধার করা হয়। নিহতের শরীরে আঘাতে কোনো চিহ্ন নেই। ফলে এটি আত্মহত্যা বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।

ডেইলি-বাংলাদেশ/এমআর
লিংক সফলভাবে কপি হয়েছে!