ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সুপারী গাছ থেকে পড়ে বৃদ্ধের মৃত্যু

ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশিত: ১২:৩৯, ২০ অক্টোবর ২০২২
সুপারী গাছ থেকে পড়ে বৃদ্ধের মৃত্যু
ছবি: ডেইলি বাংলাদেশ

ঝালকাঠির কাঠালিয়ায় সুপারি পাড়াতে গিয়ে গাছ ভেঙে পড়ে সিরাজ সিকদার নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। 

বিষয়টি নিশ্চিত করেছেন ইউপি চেয়ারম্যান মাহমুদ হোসেন রিপন।

স্থানীয়রা জানায়, সিরাজ সিকদার বিভিন্ন গাছে উঠতে পারতেন। বৃহস্পতিবার সকালে বাগানে সুপারী পাড়ার জন্য গাছে উঠেন। নামার সময় মাঝখান থেকে গাছটি ভেঙে পড়লে মারা যান তিনি। 

Advertisement

কাঠালিয়া থানার ওসি মুরাদ আলী জানান, গাছ থেকেই পড়েই মারা যান সিরাজ সিকদার। এ ঘটনায় কোন অভিযোগ করেননি তার পরিবার। তাই ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
ট্যাগ: গাছ ঝালকাঠি
লিংক সফলভাবে কপি হয়েছে!