নিহত হারুন উপজেলার বাড়বকুণ্ডের নতুন পাড়া এলাকার মৃত নুরুল হকের ছেলে। তিনি পেশায় একজন কাঠ ব্যবসায়ী।
বাড়বকুণ্ড ইউপি চেয়ারম্যান ছাদাকাত উল্লাহ মিয়াজী বলেন, কুমিরা এলাকায় গাছ কাটার সময় গাছ থেকে পড়ে গুরুতর আহত হন কাঠ ব্যবসায়ী হারুন। পরে এলাকাবাসীর সহায়তায় গুরুতর আহত অবস্থায় তাকে চমেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
.png)