ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নানাবাড়ি বেড়াতে গিয়ে খালে ডুবে প্রাণ গেল শিশুর

ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশিত: ২১:৫৯, ২০ অক্টোবর ২০২২
নানাবাড়ি বেড়াতে গিয়ে খালে ডুবে প্রাণ গেল শিশুর
প্রতীকী ছবি

ঝালকাঠির নলছিটিতে খালের পানিতে ডুবে আরাফ নামে এক বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। 

বৃহস্পতিবার সন্ধ্যায় নলছিটি উপজেলার কুলকাঠি ইউনিয়নের বারইকরন গ্রামে এ ঘটনা ঘটে। মৃত আরাফ ঝালকাঠি সদর উপজেলার পোনাবালিয়া ইউনিয়নের সেওতা গ্রামের শাহ বারেক হাওলাদারের ছেলে।

শিশুটির স্বজনরা জানান, কয়েকদিন আগে আরাফ মায়ের সঙ্গে ঐ গ্রামে নানাবাড়ি বেড়াতে গিয়েছিল। সন্ধ্যায় সবার অগোচরে সে বাড়ির পাশে খালে পড়ে ডুবে যায়। খোঁজাখুঁজির পর খালে তাকে ভাসতে দেখেন স্বজনরা। আরাফকে উদ্ধার করে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Advertisement

নলছিটি থানার ওসি আতাউর রহমান জানান, এ ঘটনায় কোনো অভিযোগ না থাকায় পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!