ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নিখোঁজের ১৭ দিন পর পুকুর থেকে বৃদ্ধার লাশ উদ্ধার

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
প্রকাশিত: ১৬:২৮, ২১ অক্টোবর ২০২২
নিখোঁজের ১৭ দিন পর পুকুর থেকে বৃদ্ধার লাশ উদ্ধার
ফাইল ফটো

লক্ষ্মীপুরের রায়পুরে পুকুর থেকে ফিরোজা বেগম নামে এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে পুলিশ। ১৭ দিন আগে ঐ প্রতিবন্ধী বৃদ্ধা বাড়ি থেকে নিখোঁজ হন।

শুক্রবার দুপুরে রায়পুর উপজেলার দক্ষিণ চর আবাবিল ইউনিয়নের উদমারা গ্রামের একটি পরিত্যক্ত পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়। মৃত ফিরোজা বেগম একই গ্রামের আবদুল কাদের ফরাজির স্ত্রী। নিখোঁজের দুইদিন পর ঐ বৃদ্ধার ছেলে মো. ফিরোজ রায়পুর থানায় সাধারণ ডায়েরি করেছিলেন।

জানা যায়, সকালে স্থানীয়রা পরিত্যক্ত পুকুরে ঐ বৃদ্ধার লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পরে পুলিশ লাশ উদ্ধার করে।

Advertisement

রায়পুর থানার ওসি শিপন বড়ুয়া জানান, হায়দরগঞ্জ ফাঁড়ির পুলিশ সদস্যরা ঘটনাস্থল পরিদর্শনসহ লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করেন। পরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ বিষয় থানায় মামলা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!