ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চেকের মামলায় সাজাপ্রাপ্ত আসামি মঞ্জুয়ারা গ্রেফতার

মেহেরপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৫১, ২৫ অক্টোবর ২০২২
চেকের মামলায় সাজাপ্রাপ্ত আসামি মঞ্জুয়ারা গ্রেফতার
ফাইল ছবি

চেকের মামলায় আদালত কর্তৃক এক বছরের সাজাপ্রাপ্ত আসামি মঞ্জুয়ারা খাতুনকে (৬০) গ্রেফতার করেছে গাংনী থানা পুলিশ।

মঙ্গলবার বিকেলে গাংনী থানার এসআই মাসুদ সঙ্গীয় ফোর্সসহ তার বাড়িতে অভিযান চালিয়ে মঞ্জুয়ারাকে গ্রেফতার করেন। গ্রেফতাকৃত মঞ্জুয়ারা খাতুন গাংনী উপজেলার কল্যাণপুর গ্রামের গোলাম সরোয়ারের স্ত্রী।

মঞ্জুয়ারার বিরুদ্ধে এসসি ৭৩০/২২ নং মামলায় যশোর জজকোর্টের অতিরিক্ত জেলা ও দায়রা জজ তাকে এক বছরের সাজা অনাদায়ে ৪ বছরের কারাদণ্ড দিয়েছে। পরে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা দিলে পুলিশ তাকে গ্রেফতার করে। বিকেলে মঞ্জুয়ারা খাতুনকে আদালতের মাধ্যমে মেহেরপুর জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

Advertisement

এদিকে শঞ্জুয়ারা খাতুনের ছেলে মাসুম জানান, ২০১৮ সালে আমার মা যশোরের এনজিও আরআরএফের কাছ থেকে দেড় লাখ টাকা ঋণ নেন। সে সময় আরআরএফ এর মাঠকর্মী আসিফকে দেড় লাখ ঋণের বিপরীতে তিনটি চেক প্রদান করা হয়। ঋণ পরিশোধ হওয়ার পর তিনি দুটি চেক ফেরত দেন। একটা চেক নিয়ে চলে যান। সেই চেক দিয়ে বাদী আসিফ নিজের পরিচয় গোপন করে আমার মায়ের নামে আদম ব্যবসায়ী হিসেবে মামলা দিয়েছেন। আমরা এই বিষয়টি নিয়ে আদালতে যাবো।

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: গ্রেফতার
লিংক সফলভাবে কপি হয়েছে!