ছাত্র অধিকারের ২৪ নেতাকর্মীর রিমান্ড নামঞ্জুর
রাজধানীর শাহবাগ থানায় ছাত্রলীগ নেতা আমিনুর রহমানের করা মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র অধিকার পরিষদের সভাপতি আকতার হোসেনসহ ২৪ নেতাকর্মীর রিমান্ড আবেদন নামঞ্জুর করেছেন আদালত।
মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সৈয়দ মোন্তফা রেজা নূর এ আদেশ দেন।
এর আগে, গত ১৩ অক্টোবর মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার উপপরিদর্শক মুহাম্মদ আরিফুল আলম অপু সাতদিনের রিমান্ড আবেদন করেন। তবে ঢাকার বাইরে সাক্ষী দিতে যাওয়ায় দুই দফায় পিছিয়ে রিমান্ড শুনানির জন্য আজকের দিন ধার্য করেন আদালত।
এ মামলার অন্য আসামিরা হলেন- ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক আকরাম হোসেন, মো. সাদ্দাম হোসেন, মো. তসলিম হোসাইন অভি, আব্দুল কাদের, মো. তরিকুল ইসলাম, মামুনুর রশিদ, নাজমুল হাসান, রাকিব, আরিফুল ইসলাম, আসিফ মাহমুদ, তাওহীদুল ইসলাম তুহিন, এইচএম রুবেল হোসেন, ইউসুফ হোসেন, মিজান উদ্দিন, বেলাল হোসেন, ওমর ফারুক জিহাদ, আবু কাউছার, জাহিদ আহসান, মোয়াজ্জেম হোসেন রনি, সানাউল্লাহ, শাহ ওয়ালিউল্লাহ, মো. রাকিব ও সাজ্জাদ হোসেন পারভেজ।
.png)
গত ৭ অক্টোবর তাদের গ্রেফতার করে শাহবাগ থানা পুলিশ। পরদিন তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শহিদুল ইসলাম। এরপর গত ২০ অক্টোবর অপর একটি মামলায় আকতার হোসেন ও আকরাম হোসেনের একদিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত করেন অপর একটি আদালত।