[ দেশজুড়ে ]
কিটনাশক পান করে জীবন দিলেন গৃহবধূ
ফাইল ছবি
সিরাজগঞ্জের তাড়াশে পারিবারিক কলহের জেরে রুমা খাতুন নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন।
রোববার সকালে ময়নাতদন্তের জন্য গৃহবধূর মরদেহ সিরাজগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। এর আগে শনিবার রাতে উপজেলার বারুহাস ইউপির পলাশী গ্রামে এ ঘটনা ঘটে। গৃহবধূ রুমা ওই গ্রামের রফিকুল ইসলাম গিয়াসের স্ত্রী।
স্থানীয়রা জানায়, প্রায় ১৩ বছর আগে গিয়াসের সঙ্গে রুমার বিয়ে হয়। বিয়ের পর থেকেই তাদের মধ্যে দাম্পত্য কলহ লেগেই থাকত। শনিবার আবারো তাদের মধ্যে পারিবারিক কলহ হয়। এতে অভিমান করে কিটনাশক পান করে অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে তাকে বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যান তিনি।
.png)
তাড়াশ থানার ওসি শহিদুল ইসলাম জানান, রাতেই মরদেহ উদ্ধার করে থানা নিয়ে আসা হয়েছে। রোববার সকালে মরদেহ সিরাজগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে অপমৃত্যুর মামলা করা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!