ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

রামেকে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে বৃদ্ধার মৃত্যু

রাজশাহী প্রতিনিধি
প্রকাশিত: ১২:১৩, ৩০ অক্টোবর ২০২২
রামেকে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে বৃদ্ধার মৃত্যু
ফাইল ছবি

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আমেনা বেগম নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। 

শনিবার রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। আমেনা বেগম নাটোরের লালপুর উপজেলার মো. শহীদের স্ত্রী।

রোববার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. শামীম ইয়াজদানী।

Advertisement

তিনি বলেন, রামেক হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্তের সংখ্যা বেড়েই চলছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ভর্তি হয়েছেন আরো ১০ জন। এ পর্যন্ত হাসপাতালে মোট ভর্তি রোগীর সংখ্যা ৪৮ জন।

তিনি আরো বলেন, গত ২৪ ঘণ্টায় হাসপাতাল ছেড়েছে ১০ রোগী। তবে রাজশাহী জেলায় ডেঙ্গুর প্রকোপ তুলনামূলক কম। অন্যান্য জেলা থেকে আক্রান্ত হয়ে রামেকে চিকিৎসা নিচ্ছেন অনেকেই। আক্রান্তদের হাসপাতালের আটটি ওয়ার্ডে চলছে চিকিৎসা। 

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!