ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ক্লিনিকের ফ্রিজে মাংস-মাছের সঙ্গে মিলল রক্তের ব্যাগ

বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: ০৯:৪০, ৩১ অক্টোবর ২০২২
ক্লিনিকের ফ্রিজে মাংস-মাছের সঙ্গে মিলল রক্তের ব্যাগ
ক্লিনিকের ফ্রিজে মাংস-মাছের সঙ্গে মিলল রক্তের ব্যাগ

বগুড়ার নন্দীগ্রামে একটি বেসরকারি ক্লিনিকের ফ্রিজে মাছ-মাংসের সঙ্গে রক্তের ব্যাগ ও ওষুধ রাখায় ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। 

রোববার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিফা নুসরাত। এর আগে একই দিন দুপুরে পৌর সদরের হেলথ কেয়ার ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট। অভিযানে অংশ নেন ওষুধ প্রশাসন বগুড়ার সহকারী পরিচালক রমজান আলী, থানার উপপরিদর্শক তারিকুল ইসলাম ।

শিফা নুসরাত বলেন, রোববার দুপুরে হেলথ কেয়ার ক্লিনিকে প্যাথলজিকাল টেস্টে ব্যবহৃত একই ফ্রিজে মাছ, মাংস, রক্তের ব্যাগ এবং টেস্টে ব্যবহৃত বিভিন্ন ওষুধপত্র পাওয়া যায়। যা সম্পূর্ণ আইন বিরোধী ও জীবন বিপন্নকারী। এছাড়া ক্লিনিকে ভর্তি করা রোগীদের ফাইল সঠিকভাবে সংরক্ষণ করা হয় না।

Advertisement

তিনি আরো জানান, ওই ক্লিনিকের সব অব্যবস্থাপনার জন্য প্রতিষ্ঠানের চেয়ারম্যান আল মাসুদকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে। এছাড়া পিএম ফার্মেসিসহ বিভিন্ন ওষুধের দোকানে অভিযান পরিচালনা করে ১৬ হাজার টাকা জরিমানা করা হয়।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!