[ দেশজুড়ে ]
আট বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে আটক ১
ছবি: ডেইলি বাংলাদেশ
লালমনিরহাটের হাতীবান্ধায় ৮ বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে হাসান আলী (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। শিশুটি স্থানীয় একটি বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী বলে জানা গেছে।
রোববার (৩০ অক্টোবর) রাতে ওই শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে হাসান আলীকে আটক করে হাতীবান্ধা থানা পুলিশ। হাসান আলী ওই উপজেলার সিঙ্গিমারী ইউনিয়নের মৃত বাচ্চা মিয়ার পুত্র।
হাতীবান্ধা থানার এসআই আবু বক্কর সিদ্দিক জানান, গত রোববার সকালের দিকে ওই শিশুর বাড়িতে কেউ না থাকার সুযোগে হাসান আলী শিশুটিকে তার বাড়িতে নিয়ে যান। এরপর শিশুটির কাপড় খুলে ধর্ষণের চেষ্টা করেন। পরে শিশুটির পরিবার বিষয়টি জানতে পারলে প্রথমে শিশুটিকে হাসপাতালে ভর্তি করান। পরে হাতীবান্ধা থানায় একটি অভিযোগ দেন।
এ ঘটনায় রোববার রাতে হাসান আলীকে আটক করা হয়। সোমবার সকালে তাকে আদালতের মাধ্যমে লালমনিরহাট জেলহাজতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন এসআই আবু বক্কর।
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
ধর্ষণচেষ্টা
লিংক সফলভাবে কপি হয়েছে!