সোমবার রাত ১১টার দিকে ভারতীয় সীমান্ত ঘেঁষা জেলার গোদাগাড়ী উপজেলার নিমতলা এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় মূর্তিটি উদ্ধার করা হয়।
বিজিবি জাানিয়েছে, উদ্ধার হওয়া বিষ্ণুমূর্তিটি কষ্টি পাথরের তৈরি। এটির ওজন ১০২ কেজি ৭২ গ্রাম। এর আনুমানিক মূল্য ১ কোটি ২ লাখ ৭২ হাজার টাকা।
.png)
মঙ্গলবার বিকেলে বিজিবির রাজশাহী ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাব্বির আহমেদ সাংবাদিকদের এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সোমবার রাতে বিজিবির রাজাবাড়ী চেকপোস্টে ৯ সদস্যের একটি দল সীমান্তের শূণ্য রেখা থেকে আনুমানিক ৭০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ টহল অভিযান চালায়।
গোপন ওই অভিযানে নেতৃত্ব দেন ১ বিজিবির ভারপ্রাপ্ত এ্যাডজুটেন্ট সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম। অভিযানের বিষয়টি টের পেয়ে অন্ধকারে পালিয়ে যায় চোরাচালানিরা। পরে ওই এলাকায় তল্লাশি চালিয়ে বস্তাবন্দি বিষ্ণুমূর্তিটি পাওয়া যায়।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, ভারতে পাচারের উদ্দেশ্যেই বিষ্ণুমূর্তিটি সীমান্তে আনা হয়েছিল। কিন্তু বিজিবি সদস্যরা অভিযান চালানোর কারণে তাদের অসৎ উদ্দেশ্য ভেস্তে যায়। এনিয়ে আইনত ব্যবস্থা নেয়া হবে বলেও জানানো হয়।