ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

দুর্গন্ধের সূত্রে মিলল শিশুর লাশ 

বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: ০৯:৩৬, ৩ নভেম্বর ২০২২
দুর্গন্ধের সূত্রে মিলল শিশুর লাশ 
ফাইল ছবি

বগুড়ার ধুনট উপজেলায় খালের পাড় থেকে এক শিশুকন্যার লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার বিকেল উপজেলার চৌকিবাড়ি ইউপির জালশুকা-চাঁনদিয়াড় স্থানীয় সড়কের কুমিরিয়াডাঙ্গা গ্রামের একটি খালের পাড়ে শিশুটির লাশি উদ্ধার করা হয়। 

ধুনট থানার ওসি মো. রবিউল ইসলাম বলেন, ওই শিশুর বয়স আনুমানিক ৪-৫ পাঁচ মাস হবে। বিকেলে কুমিরিয়াডাঙ্গা গ্রামের খালের পাড় থেকে বাতাসে দুর্গন্ধ ভেসে আসছিল। ওই সময় পথচারীরা খালের পাড়ে গিয়ে দেখেন পলিথিন ব্যাগে লুঙ্গি দিয়ে কিছু একটা মোড়ানো রয়েছে। সেখান থেকেই দুর্গন্ধ ভেসে আসছে। এমন অবস্থায় তারা পুলিশকে খবর দেন। পরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠায়।

Advertisement

তিনি আরো বলেন, ওই শিশুর সঙ্গে কী ঘটেছিল, তা এখনি বলা যাচ্ছে না। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়া গেলে তার মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এছাড়াও শিশুটির পরিচয় জানার চেষ্টা চলছে। 

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!