হাবিব (১৯) রাজবাড়ীর কালুখালী উপজেলার মৃগী ইউপির কৃষক মো. আ. সামাদের ছেলে। হাবিবুর পুঁইজোর সিদ্দিকিয়া ফাজিল মাদরাসার শিক্ষার্থী। তিন বোন ও এক ভাইয়ের মধ্যে হাবিব তৃতীয়।
এ বিষয়ে মাদরাসার অধ্যক্ষ ও আলিম পরীক্ষার ভারপ্রাপ্ত কর্মকর্তা আওয়াবুল্লাহ ইব্রাহিম বলেন, জন্মগতভাবে হাতহীন হাবিবুর আমার তত্ত্বাবধানে এ কেন্দ্রেই জেএসসি এবং দাখিল পরীক্ষা দিয়েছে ও চলমান আলিম পরীক্ষা দিচ্ছে। সে অতিদরিদ্র পরিবারের সন্তান।
.png)
খোঁজ নিয়ে জানা যায়, মেধাবী হাবিবুর রহমান প্রথমে তার গ্রামের হেমায়েত খালী সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে পিএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়। পরে ২০১৫ সালে পুঁইজোর সিদ্দিকিয়া ফাজিল মাদরাসা থেকে ৪.৬৩ পয়েন্ট নিয়ে জেএসসি পরীক্ষায় পাস করেন। এরপর ২০১৮ সালে দাখিল পরীক্ষায় ৪.৬১ পয়েন্ট নিয়ে পাস করেন। একই মাদরাসা থেকে এবার আলিম পরীক্ষায় অংশ নেন।
হাবিবুর রহমানের ভগ্নিপতি আনোয়ার হোসেন বলেন, হাবিব জন্মগতভাবেই হাতহীন। তার মধ্যে অনেক প্রতিভা এবং আত্মবিশ্বাস আছে। সে ভবিষ্যতে ভালো কিছু করতে চায়।
পুঁইজোর সিদ্দিকিয়া ফাজিল মাদরাসার অধ্যক্ষ মো. হেদায়েতুল ইসলাম বলেন, হাবিব আমার মাদরাসার অত্যন্ত মেধাবী ছাত্র। সে প্রতিটা ক্লাসেই ভালো করেছে। আজকে আলিম পরীক্ষা দিতে আসছে। সে আমাদের মাদরাসা এবং দেশের গর্ব। তাকে নিয়ে অনেক আশাবাদী। তবে তার পরিবার দরিদ্র। সমাজের বিত্তবান ও সরকারের পক্ষ থেকে তার পাশে এসে দাঁড়ালে হয়তো, সে আরো ভালো কিছু করবে।