ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বগুড়ায় নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু

বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৫৯, ৭ নভেম্বর ২০২২
বগুড়ায় নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু
ফাইল ফটো

বগুড়ার শেরপুর উপজেলায় নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে মো. মঞ্জু মিয়া নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

সোমবার সকাল ১০টার দিকে শেরপুর পৌর শহরের নয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মৃত মঞ্জু মিয়া শেরপুর উপজেলার গাড়ীদহ ইউনিয়নের বাংড়া গ্রামের চাঁন মিয়ার ছেলে।

শেরপুর থানার এসআই শফিকুল ইসলাম শফিক জানান, সকালে নয়াপাড়া এলাকার নির্মাণাধীন ভবনটিতে দুইজন স্যানিটারি মিস্ত্রি কাজ করতে যান। একপর্যায়ে তারা তিনতলার ছাদে গিয়ে পাইপ লাইনের কাজ করছিলেন। এ সময় মিস্ত্রি মঞ্জু মিয়ার হাতে থাকা একটি কাঁচা বাঁশের লাঠি অসাবধানতাবশত ভবনের পাশ দিয়ে যাওয়া বিদ্যুতের তারে লাগে। ফলে মঞ্জু মিয়া বিদ্যুতায়িত হয়ে ভবনের ছাদ থেকে মাটিতে পড়ে যান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

Advertisement

তিনি আরো জানান, এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
ট্যাগ:  বগুড়া
লিংক সফলভাবে কপি হয়েছে!