ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বাবার লাশ বাড়ি রেখে এইচএসসি পরীক্ষা দিলেন মেয়ে 

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৪৯, ৮ নভেম্বর ২০২২
বাবার লাশ বাড়ি রেখে এইচএসসি পরীক্ষা দিলেন মেয়ে 
ফাইল ফটো

কক্সবাজারের টেকনাফে বাবার লাশ বাড়িতে রেখে পরীক্ষা দিয়েছেন এক শিক্ষার্থী। এবারের এইচএসসি পরীক্ষায় টেকনাফের হ্নীলা রঙ্গিখালী মঈন উদ্দিন মেমোরিয়াল কলেজ থেকে পরীক্ষায় অংশ নেন নিলুফা ইয়াছমিন নামে ঐ শিক্ষার্থী।

মঙ্গলবার ভোরে নিলুফার বাবা পেঠান আলীর মৃত্যু হয়। বাবার মৃত্যুতে নিলুফা মানসিকভাবে ভেঙে পড়েন। তাকে সান্ত্বনা দিয়ে সহপাঠী ও স্বজনরা পরীক্ষা দিতে উৎসাহিত করেন।

স্থানীয় হ্নীলা ইউপি চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী বলেন, মঙ্গলবার ভোরে নিলুফার বাবা স্ট্রোক করে মারা গেছেন। বাবার লাশ ঘরে রেখে মেয়েটি সকালে কাঁদতে কাঁদতে পরীক্ষা কেন্দ্রে গেছে।

Advertisement

নিলুফার বড় ভাই শাখাওয়াত হোসাইন জানান, বাবার মৃত্যুর পর নিলুফা পরীক্ষা দিতে অনীহা প্রকাশ করেছিল। যেহেতু বোর্ড পরীক্ষা তাই তাকে সান্ত্বনা দিয়ে পরীক্ষা কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। তবে নিলুফা দেড় ঘণ্টা লিখে চলে আসে বাড়িতে।

টেকনাফের উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) এরফানুল হক চৌধুরী বলেন, বিষয়টি জেনেছি। পরীক্ষা কেন্দ্রে শোকাহত ঐ শিক্ষার্থীর পাশে থেকে সাহস জোগাতে হলের দায়িত্বরতদের বলা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
ট্যাগ: কক্সবাজার
লিংক সফলভাবে কপি হয়েছে!