ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

হাতিয়ায় ৩২০০ লিটার চোরাই তেল উদ্ধার

নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৫৯, ৮ নভেম্বর ২০২২
হাতিয়ায় ৩২০০ লিটার চোরাই তেল উদ্ধার
ছবি: ডেইলি বাংলাদেশ

নোয়াখালীর হাতিয়া উপজেলায় তিন হাজার ২০০ লিটার চোরাই ডিজেল ও পামওয়েল তেল উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

সোমবার রাত ১০টার দিকে উপজেলার বাংলা বাজার ঘাট এলাকা থেকে এসব তেল উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেন কোস্ট গার্ড হাতিয়া স্টেশনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কে এম শফিউল কিঞ্জল। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত ১০টার দিকে কোস্ট গার্ডের একটি দল অভিযান চালিয়ে ৬০০ লিটার ডিজেল এবং ২৬০০ লিটার চোরাই পামওয়েল উদ্ধার করে। এ সময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে তেল চোরাকারবারিরা পালিয়ে যান। পরে উদ্ধারকৃত তেল উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে হস্তান্তর করা হয়। 

ডেইলি-বাংলাদেশ/এইচএন
ট্যাগ: নোয়াখালী
লিংক সফলভাবে কপি হয়েছে!