ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

রাজশাহীতে মিথ্যা মামলা করায় ২ বছরের কারাদণ্ড

রাজশাহী প্রতিনিধি
প্রকাশিত: ২০:৫৫, ১০ নভেম্বর ২০২২
রাজশাহীতে মিথ্যা মামলা করায় ২ বছরের কারাদণ্ড
ফাইল ফটো

রাজশাহীতে মিথ্যা মামলা করায় এক যুবকের দুই বছরের কারাদণ্ড ও অর্থদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক মুহা. হাসানুজ্জামান এ আদেশ দেন। দণ্ডপ্রাপ্ত আসামির নাম সদাই চন্দ্র সরকার। তিনি মোহনপুর উপজেলার গ্রামের সুধীর চন্দ্র সরকারের ছেলে।

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) শামসুন নাহার মুক্তি এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, হয়রানি ও অর্থ আত্মসাতের জন্য মোহনপুর উপজেলার কেশরহাট গ্রামের সাবিত্রী সরকারের বিরুদ্ধে একই গ্রামের সদাই চন্দ্র সরকার, বিথী সরকার এবং কুমার সরকার মিথ্যা মামলা করেন।

Advertisement

এরপর রাজশাহীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে ২০১৫ সালে ভুক্তভোগী সাবিত্রী সরকার এ মামলা করেন। সব সাক্ষ্য-প্রমাণ গ্রহণ শেষে বৃহস্পতিবার রাজশাহীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল সদাই চন্দ্র সরকারকে দোষী সাব্যস্ত করেন। তাকে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ এর ১০ ধারায় দুই বছরের কারাদণ্ড এবং দশ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছেন আদালত। অনাদায় আরো এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। 

ডেইলি-বাংলাদেশ/এইচএন
ট্যাগ: রাজশাহী
লিংক সফলভাবে কপি হয়েছে!