মৃতের নাম রিয়া আক্তার। ১৭ বছর বয়সী রিয়া সখীপুরের বোয়ালী গ্রামের প্রবাসী রিপন মিয়ার মেয়ে। তিনি নবম শ্রেণির ছাত্রী ছিলেন।
স্থানীয়রা জানায়, তক্তারচালা গ্রামে নানা ফয়েজ আলীর বাড়িত থেকে লেখাপড়া করতেন রিয়া। নবম শ্রেণির এক ছেলের সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সম্প্রতি বিষয়টি জানার পর অন্যত্র বিয়ে ঠিক করে পরিবার। পরে প্রেমিককে বিয়ের জন্য চাপ দেন মেয়েটি। কিন্তু তাকে বিয়ে করতে রাজি হননি প্রেমিক। তাই অভিমানে শুক্রবার বেলা ১১টার দিকে ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন রিয়া।
.png)
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল করিম বলেন, মরদেহ উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।