[ দেশজুড়ে ]
রামেকে ডেঙ্গুতে ২ জনের মৃত্যু
ফাইল ছবি
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে গত ২৪ ঘণ্টায় চিকিৎসাধীন অবস্থায় দুই ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল ৯টা থেকে শনিবার সকাল ৯টার মধ্যে হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে তাদের মৃত্যু হয়।
মৃতরা হলেন- হাসপাতালের ৩৬ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন ৩৯ বছরের সামেনা ও ১৩ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন ২৮ বছরের কামরুল। এরমধ্যে সামেনা চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বাসিন্দা ও কামরুল পাবনার সুজানগর উপজেলার বাসিন্দা।
শনিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী।
.png)
শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। এরমধ্যে একজন নারী ও অপরজন পুরুষ। তারা ডেঙ্গু আক্রান্ত হয়ে শুক্রবার হাসপাতালে ভর্তি হয়েছিলেন। বর্তমানে ডেঙ্গু আক্রান্ত হয়ে রামেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ২৩ রোগী। গত ২৪ ঘণ্টায় নতুন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন ১২ জন। একই সময়ে সুস্থ হয়ে বাসায় ফিরেছেন চারজন।
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!