ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পরীক্ষার হলে মোবাইলে কথা বলায় শিক্ষককে অব্যাহতি

গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ২১:৫৫, ১২ নভেম্বর ২০২২
পরীক্ষার হলে মোবাইলে কথা বলায় শিক্ষককে অব্যাহতি
ফাইল ছবি

এইচএসসি পরীক্ষায় ইংরেজী প্রথম পত্রের পরীক্ষা চলাকালে নিয়ম-বহির্ভূতভাবে পরীক্ষা কেন্দ্রে মোবাইল ব্যবহারের অভিযোগে কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট এক শিক্ষকের মোবাইল জব্দ করেছেন। ওই শিক্ষককে পরবর্তীতে সব পরীক্ষার দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে। 

বৃহস্পতিবার গাজীপুর শহরে কাজী আজিম উদ্দিন কলেজ কেন্দ্রে এ ঘটনা ঘটে। অভিযুক্ত ওই শিক্ষকের নাম মাসুদুল হক। তিনি ওই কলেজের জীব বিজ্ঞান বিভাগের শিক্ষক।

কাজী আজিম উদ্দিন কলেজের অধ্যক্ষ মো. হারুন অর রশীদ হাওলাদার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, চলমান এইচএসসি পরীক্ষা চলাকালে জীব বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মাসুদুল হক পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোনে কারো সঙ্গে কথা বলছিলেন। এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবাইয়া ইয়াসমিন ওই শিক্ষকের মোবাইলটি জব্দ করেন। তাকে পরবর্তী সব পরীক্ষার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। 

Advertisement

নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবাইয়া ইয়াসমিন বলেন, এইচএসসি পরীক্ষা চলাকালে কোনো শিক্ষকই কেন্দ্রের মধ্যে মোবাইল ব্যবহার না করার নির্দেশনা রয়েছে। কেবলমাত্র কেন্দ্র সচিব বাটনযুক্ত মোবাইল ব্যবহার করতে পারবেন। ওই শিক্ষক পরীক্ষা কেন্দ্রে নিয়ম-বহির্ভূতভাবে মোবাইলে কথা বলছিলেন। এ জন্য তার মোবাইল জব্দ করা হয়েছে। তাকে পরবর্তী সব পরীক্ষার দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে। 

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!