বুধবার দুপুর ১টার দিকে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার ভুয়া চিকিৎসক মুন্সিগঞ্জ জেলার টরকী ইসলামপুর এলাকার মোহাম্মদ দিদারুল আলমের পুত্র।
বিষয়টি নিশ্চিত করেছেন চকরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক রাহাত উজ্জামান।
.png)
তিনি বলেন, চিকিৎসক সেজে অপচিকিৎসা দিচ্ছেন এমন গোপন সংবাদের ভিত্তিতে চকরিয়া জমজম হাসপাতালে অভিযান চালানো হয়। সেখান থেকে হুমায়ুন কবিরকে আটক করা হয়। ডিগ্রি না থাকলেও সার্জন হিসেবে পরিচয় দিয়ে রোগী দেখা ও প্রতারণামূলক বিজ্ঞাপন ব্যবহার করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে তাকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার জরিমানা করা হয়েছে।
এই ভুয়া চিকিৎসক দীর্ঘদিন থেকে মানুষের সঙ্গে প্রতারণা করে আসছেন। তার ভিজিটিং কার্ডে লেখা উচ্চ ডিগ্রি ব্যবহার করছেন, তার কোনো কাগজপত্র দেখাতে পারেননি বলেও জানান তিনি। জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে।