ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

হত্যার তথ্য সংগ্রহে গিয়ে প্রাণ গেল সাংবাদিকের

বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৪২, ১৭ নভেম্বর ২০২২
হত্যার তথ্য সংগ্রহে গিয়ে প্রাণ গেল সাংবাদিকের
ছবিতে সাংবাদিক সানু

হত্যাকাণ্ডের তথ্য সংগ্রহ করতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ে গুরুতর আহত হন মোটরসাইকেল আরোহী সাংবাদিক কমলেশ মোহন্ত সানু। তাকে নেয়া হয় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে।

অবশেষে ঘটনার ছয়দিন পর চিকিৎসাধীন অবস্থায় শজিমেক হাসপাতালে মারা গেছেন তিনি। কমলেশ মোহন্ত সানু হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) চিকিৎসাধীন।

নিহত সানু বৈশাখী টেলিভিশনের বগুড়া প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। ৫০ বছরের সানু বগুড়া সদরের শিববাটি এলাকায় সপরিবারে বসবাস করতেন।

Advertisement

বৃহস্পতিবার বেলা ১১টা ২০ মিনিটে শজিমেক হাসপাতালে তার মৃত্যু হয় বলে নিশ্চিত করেছেন ছিলিমপুর (মেডিকেল) পুলিশ ফাঁড়ির এএসআই রকিবুল হাসান। 

এর আগে, গত ১১ নভেম্বর (শুক্রবার) দিবাগত রাত ১১টার দিকে বগুড়া সদরের ছিলিমপুর এলাকায় শজিমেক হাসপাতালের সামনে ঢাকা-রংপুর মহাসড়কে দুর্ঘটনার শিকার হন তিনি। সানুসহ ইমরান হোসাইন লিখন নামে আরেক সাংবাদিক মোটরসাইকেল আরোহী ছিলেন। তাদের মোটরসাইকেলকে দ্রুতগতির একটি বাস ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল চালক লিখন আহত হলেও প্রাথমিক চিকিৎসা নিয়ে সুস্থ হন।

লিখন বলেন, সাংবাদিক সানুকে নিয়ে মোটরসাইকেলযোগে খুনের তথ্য সংগ্রহে শজিমেক হাসপাতালে যাই। সেখান থেকে ফেরার পথে হাসপাতালের সামনে দুর্ঘটনার শিকার হই আমরা। মহাসড়ক পার হওয়ার সময় ঢাকাগামী একটি বাস আমাদের মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলের পেছনে বসা সানু মহাসড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। আমি মোটরসাইকেলের নিচে চাপা পড়ি। ওই অবস্থায় কিছু পথচারী আমাদের উদ্ধার করে শজিমেক হাসপাতালে নেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সাংবাদিক সানুর মৃত্যু হয়।

প্রসঙ্গত, গত ১১ নভেম্বর রাতে বিলিয়ার্ড (পুল) খেলাকে কেন্দ্র করে দ্বন্দ্বে ছুরিকাঘাতের জুনায়েদ আল-হাবিব বিপুল নামে এক যুবক নিহত হন। সদরের নামাজগড় এলাকায় ছুরিকাঘাতের শিকার হয়ে নিহত হন বিপুল। নিহত ২১ বছরের বিপুল সদরের বাদুরতলা এলাকার মৃত সাইফুল ইসলামের ছেলে। এই হত্যাকাণ্ডের তথ্য সংগ্রহ করতে গিয়েই সড়ক দুর্ঘটনার শিকার হয়ে মারা গেছেন সাংবাদিক সানু।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!