সোমবার বিকেলে ঘটনাটি ঘটেছে ময়মনসিংহের ত্রিশাল পৌর শহরের ৩ নম্বর ওয়ার্ডের চরপাড়া এলাকায়। চার বছর বয়সী ফাইবা একই এলাকার ব্যবসায়ী মুঞ্জরুল ইসলামের মেয়ে।
প্রতিবেশী নজরুল ইসলাম বলেন, বিকেলে একসঙ্গে খেলছিল ফাইবা ও রাফি। একপর্যায়ে তারা পুকুরে পড়ে যায়। পরে তাদের না দেখে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন পরিবারের লোকজন। কিন্তু শিশু দুটির কোনো সন্ধান মেলেনি।
.png)
তিনি বলেন, পুকুরে গোসলে গিয়ে ফাইবা ও রাফিকে ভাসতে দেখি। পরে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় দুজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে পাঠান চিকিৎসকরা। সেখানে ফাইবার মৃত্যু হয়। রাফি এখন শঙ্কামুক্ত।